বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ’র স্বাস্থ্য ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় বাস চালক, হেলপার ও সুপারভাইজারদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পরিচালিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যলায়ে এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে. এম. মাহাবুব কবির এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ আবু নাসের, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু, দপ্তর সম্পাদক শাহীন হোসেন, সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ক্যাম্পে বাসের সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারদের বিনামূল্যে চক্ষু, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১০

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১১

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১২

পদত্যাগ করলেন ইশরাক

১৩

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৪

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৫

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৬

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৭

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৮

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৯

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

২০