বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খেয়াল রাখতে হবে সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হয়: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক রিপোর্ট: মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেছেন, জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারীদের সদা প্রস্তুত থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে সেবাগ্রহীতারা কোন রূপ হয়রানির শিকার না হয়।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন, জনগণের ট্যাক্সের পয়সায় তাদের জীবন-জীবিকা চলে। সুতরাং সরকারি সেবা গ্রহীতাদের সাথে তাদের সর্বোচ্চ ভাল ব্যবহার করতে হবে। তিনি এসময়, সাতক্ষীরার শিক্ষা ক্ষেত্রে মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ^াস দেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০