বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলে সাকিবের রেকর্ড নিজের দখলে নিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নেমে রংপুর রাইডার্সকে হারিয়েছে দুর্জয় রাজশাহী। দলটির জয়ের পথে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

দারুণ বোলিংয়ের পাশাপাশি বিপিএলে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন এই ডানহাতি পেসার।

বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের নামে। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। গতকাল রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে ২২ উইকেট ছিল তাসকিনের। এই সংখ্যক উইকেট নিয়ে তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন কেভন কুপার

২০১৬ সালে চিটাগাং কিংসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন কুপার। গতকাল মিরপুরে টেইলরকে বিদায় করে কুপারকে ছাড়িয়ে যান তাসকিন এবং ছুঁয়ে ফেলেন সাকিবকে। এরপর রাকিবুল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাসকিন পেছনে ফেলেন সাকিবের কীর্তিও।

এবারের বিপিএলে বল হাতে দারুণ ফর্মে আছেন তাসকিন। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে শুরু, এরপর এক ম্যাচে ১৯ রানে ৭ উইকেট নেওয়ার নজিরও আছে তার। মাঝে কয়েক ম্যাচে উইকেট না পেলেও সরশেষ টানা চার ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০