বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে ডিবি গার্লস হাইস্কুলে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Oplus_131072

ডেস্ক রিপোর্ট: সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়টির আমতলার সবুজ চত্বরে বসেছিল আনন্দঘন সাংস্কৃতিক আসর। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনে মুখর ছিল গোটা দিন। নান্দনিক ও চিত্তাকর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর সোহেল রানা, পরিদর্শক সাগর হোসেন, হাসানুজ্জামান, মর্জিনা খাতুন, বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য মো. মোশারাফ হোসেন, মুন্নাফ মন্ডল, মিয়ারাজ হোসেন, রবিন্দ্র কর্মকার, আলতাফ হোসেন, আব্দুল মান্নান, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মুকুল হোসেন, সাংবাদিক জিএম আমিনুল হক, শামিম রেজা রাজু প্রমুখ।

ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসরলাম, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, গীতা রানী সাহা, দেবব্রত ঘোষ, আসমাতারা জাহান, খালেদা খাতুন, ভানুবতী সরকার, অরুন কুমার মন্ডল, মৃনাল কুমার বিশ্বাস, শাহানার খাতুন, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন্নেছা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ শিক্ষার্থীদের নিজ নিজ উদ্ভাবনী শক্তি ও পারদর্শিতাকে কাজে লাগিয়ে জীবনের লক্ষ্য পূরণে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০