বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ সেপ্টেম্বর ২০২৪, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় তারা

বিনোদন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীচিত্র নির্মিত হচ্ছে। জানা গেছে, সেটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। এতে কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা।

আপাতত এই ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল। এই ছবিতে তাই রাখা হচ্ছে দুই বাংলার অভিনয়শিল্পী। কবির চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ‌। আর এটি হতে যাচ্ছে নির্মাতা আব্দুল আলিমের অভিষেক ছবি। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।

কোন পর্যায়ে রয়েছে সিনেমাটি? জানা গেছে, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে ছবির শুটিং। এ প্রসঙ্গে ইশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।’

তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০