

রিজাউল করিম: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জমান সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন পাড়, আসাদুজ্জামান খোকা, মুনজুরুল মরশেদ মিলন, খালিদ হাসান সুমন, সাদ্দাম হোসেনস, মো: তবিবুর রহমান তুহিন, মো: বাচ্চু হোসেন, তানভীর হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আপিল, পৌর আহ্বায়ক আলী হাসান খান হাবিল, আশাশুনি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান আশিক, তালা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবল দলের সাবেক আহবায়ক জুলফিকার সিদ্দিক সুইট, তালা উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম দাদু প্রমুখ।
বক্তারা বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে ছয় মাসের মাথায় ষড়যন্ত্র করবেন, জ্বালাও পোড়াও করবেন, তা মেনে নেয়া হবে না।
মন্তব্য করুন