
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কালিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলুর রহমান খান (শাকিল), কুশলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি নুরুজ্জামান পাড় প্রমুখ।
মন্তব্য করুন