
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় বুধবার সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক এর আহ্বায়ক এম. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাড. সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংগঠক অ্যাড. সোফায়া হাসিন, অ্যাড. নাহিদ শামস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আশেক ই এলাহী, মমতাজ আহমেদ বাপী, মিজানুর রহমান, আসাদুজ্জামান, অ্যাড. দিলীপ কুমার দেব, গোলাম সরোয়ার, আহসানুর রহমান রাজিব, এম বেলাল হুসাইন, অ্যাড. বিপ্লব হোসেন, কাজী শহিদুল হক রাজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অ্যাড. মনিরউদ্দীন।
সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের করণীয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন