বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমপি রবিউল বাশার হাসপাতালের মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি প্রতিটি বেডের রোগীর কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি চিকিৎসকদের অসুস্থ রোগীদের উন্নত ও স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পাশাপাশি হাসপাতালের আশপাশে জলাবদ্ধতা নিরসন, রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে পাবলিক যানবাহনের পার্কিং ব্যবস্থা এবং যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন সংসদ সদস্য। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া এবং হাসপাতালের বিভিন্ন অসমাপ্ত ও অরক্ষিত কাজ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডালিয়া আক্তার সাথী, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খানসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষকে দেওয়া সেবার বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) মনিরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০