
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন, কৃষকদল নেতা আবুল কাশেম, রমহত আলী, আজিবর রহমান আজু, সেকেন্দার আলী, জামাল গাজী ও সোহরাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন আঃ রহিম, ফরহাদ হোসেন, ডাঃ সাম্মত আলী, জাফর, আমান, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, কাশেদ গোলদার, মান্নান মালী, আঃ কাদের গাজী, শেখ আলতাফ, সাইফুল ইসলাম, নূর ইসলাম, শুকুর আলী, হাসান আলী, কামরুল ইসলাম, আহাম্মদ, হাফিজুল, সাজ্জাদ, বাহারুল প্রমুখ।
মন্তব্য করুন