বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় লোকালয়ে ঢুকে একটি গাছে ঝুলে থাকা প্রায় ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে নিরাপদে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু বকরের বাড়ির পাশের একটি গাছে অজগর সাপটিকে ঝুলতে দেখের স্থানীয়রা। সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে জানান।

খবর পেয়ে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অজগর সাপটি উদ্ধার করে।

এ সময় বন বিভাগের সদস্যদের পাশাপাশি ভিটিআরটি ও সিপিজি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে উদ্ধার করা অজগর সাপটি সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের সামনে বুষ্টুমখালী খালের বাওনে নিরাপদে অবমুক্ত করা হয়।

সুন্দরবন সংলগ্ন কয়রার লোকালয়ের বিভিন্ন এলাকায় এর আগেও অজগর সাপ চলে আসার ঘটনা ঘটেছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, জোয়ারের পানি বৃদ্ধি, বৃষ্টিপাত কিংবা খাবারের সন্ধানে কখনো কখনো বন্যপ্রাণী লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহবান জানান তারা।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগর সাপটি নিরাপদে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০