
কয়রা (খুলনা) প্রতিনিধি: সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে খুলনার কয়রায় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কয়রা সদরে উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, হাবিবুর রহমান, আব্দুর রহিম সানা, মোস্তাফিজুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, আব্দুল গফফার, মহররম ফকির, কামরুল ইসলাম, রওশন মোল্যা, শেখ মফিজুল ইসলাম ও ডা. নুর ইসলাম খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা ইছানুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ার সাদাত কাজল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন, জালাল হোসেন, শ্রমিক দল নেতা আকবার হোসেন, আব্দুর রউফ, এম এ করিম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, ইমরান, আম্মার হোসেন রাজু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন