বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।

​দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ​

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজারের কৃষি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীদের উপস্থিতিতে ‌‘স্বৈরাচার ও ফ্যাসিবাদ হুঁশিয়ার সাবধান’, ‘দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করো’—স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে।

এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল, সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসেন প্রমুখ।

​সমাবেশে দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল বলেন, দেবহাটার মাটি আজ সজাগ ও ঐক্যবদ্ধ। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু গণমানুষের আন্দোলন ও প্রতিবাদের মুখে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। ফাসিবাদী মানসিকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দেবহাটা উপজেলা সর্বদা রাজপথে প্রহরী হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০