বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া পালনের জন্য নির্মিত ঘর বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তালা উপজেলার মাগুরা ইউনিয়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর মাগুরা শাখা-১ এ এই প্রশিক্ষণের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), সহযোগিতায় ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) অ্যাডমিন অফিসার ও প্রকল্প সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, সাসের স্মার্ট প্রকল্পের ম্যানেজার বিএম হাবিবুর রহমান, পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স, অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স অফিসার মো. সাইদুর রহমান, কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা ইকরামুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফরিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে উপকারভোগীদের ছাগল ও ভেড়া পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০