

গবি প্রতিনিধি: সাভারে গণ বিশ্ববিদ্যালয় (গবি) আন্তঃবিভায়ীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ।
মঙ্গলবার (২২সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে ৩–০ গোলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে তারা।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন গকসু ভিপি মৃদুল দেওয়ান, ক্রীড়া কমিটির সভাপতি মোঃ শাহ আলম, ডিন কমিটির সভাপতি ডা: মোঃ জহিরুল ইসলাম খান প্রমুখ।
টুর্নামেন্টে ছেলেদের ১৭টি বিভাগ ও মেয়েদের ১৩টি বিভাগ অংশ নিচ্ছে ।
মন্তব্য করুন