
রিজাউল করিম: সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল স্কুল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
তিনি বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে ছয় মাসের মাথায় ষড়যন্ত্র করবেন, জ্বালাও পোড়াও করবেন, তা মেনে নেয়া হবে না।
সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সাতক্ষীরা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, মোস্তফা প্রমুখ।
মন্তব্য করুন