
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এলজিইডির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান।
কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন BETS-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী সাকিব হাসান।
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় স্থানীয় পর্যায়ের সড়ক যোগাযোগ ব্যবস্থার বাস্তব চিত্র, জনগণের প্রয়োজনীয়তা এবং সড়কের গুরুত্ব বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন