
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরিতে সংগঠনের সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম, সংগঠনের অফিস ঘর নির্মাণে আয়-ব্যয়ের হিসাব ও আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন, মোহাম্মদ আবদুল নূর, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুল হান্নান মোহাম্মদ শাহজান আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাতের উপজেলা প্রতিনিধি এস এম আহমাদুল্লাহ বাচ্চু প্রমুখ।
সভায় আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে ৩ অক্টোবর সকাল ন’টায় সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে র্যালি ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালে ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের নিয়ে সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৬ জন।
মন্তব্য করুন