বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চাঁদা না পেয়ে দিনদুপুরে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর এলাকার বাসিন্দা মোছা. আরিফা খাতুন (৩৯) এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আরিফা খাতুন বলেন, তিনি ও তাঁর বোন ২০১৩ এবং ২০২২ সালে কামালনগর বউ বাজারের পাশে ৮.২৫ শতক জমি খরিদ করে ভোগদখল করে আসছিলেন। তাঁর স্বামী ব্যাংকে চাকরির সুবাদে অধিকাংশ সময় বাইরে থাকেন। এ সুযোগে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ রফিকুল ইসলাম (মন্টু), মহাসিন আলী, মুজিবর রহমান, আক্তার হোসেন (চঞ্চল) ও আব্দুস সবুরসহ একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী তাঁর জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসছিল।

গত ৯ সেপ্টেম্বর বিকেলে তিনি তাঁর নির্মাণাধীন বাড়িতে থাকাকালে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ ভাঙচুর করতে থাকে। প্রতিবাদ করলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়। আতঙ্কিত হয়ে ছাদের রড কেনার জন্য ব্যাগে রাখা ৮০ হাজার টাকা রফিকুল ইসলাম মন্টুর হাতে দিয়ে আকুতি জানালেও তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

আরিফা খাতুন অভিযোগ করেন, আসামিরা তাঁকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে দেয়। তাঁকে রক্ষায় ভাই মনিরুজ্জামান এগিয়ে এলে তাকেও রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এছাড়া তারা আরিফা খাতুনের বুকের ওপর উঠে দাঁড়ায় এবং গলায় পা দিয়ে চেপে ধরে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ৪ লাখ ২০ হাজার টাকা চাঁদা না দিলে মা ও সন্তানকে খুনের পর লাশ গুমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে সন্ত্রাসীরা।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় এক্স-রে এবং ব্রেনের সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বিজ্ঞ আমলী ১নং আদালত, সাতক্ষীরায় সংশ্লিষ্ট ধারায় সি.আর. মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে আরিফা খাতুন উদ্বেগ প্রকাশ করে বলেন, মামলা দায়েরের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য আমাদের পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০