বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার খোর্দ্দ বাটরায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প-পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. মো: আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার: এস এম এনামুল ইসলাম, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, সরিষা চাষ করে এই প্রতিকূল অঞ্চলের ক্রপিং ইন্টেনসিটি বাড়িয়ে দেশকে সমৃদ্ধশালী করে তুলতে হবে। এক্ষেত্রে বিনাসরিষা-১১ একটি উপযুক্ত জাত।

বিনাসরিষা-১১ ও বারিসরিষা-১৪ এর প্রায়োগিক এই মাঠ দিবসে কৃষক মো: সিরাজুল ইসলাম বলেন, বিনাসরিষা-১১ এর ফলন বারিসরিষা-১৪ এর চেয়ে খুব ভালো হয়েছে।

মাঠদিবসে খোর্র্দ্দবাটরা গ্রামের ১০০ জন চাষী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০