বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লস্কর-পাইকগাছা দাখিল মাদ্রাসার নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলাধীন সোলাদানা ইউনিয়নের লস্কর-পাইকগাছা দাখিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় মাদরাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান সুপার মোঃ আজগর আলী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হক, উপসহকারী প্রকৌশলী আকরাম হুসাইন, সোলাদানা ইউপি ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র ঢালী, আঃ মজিদ সানা, রেজাউল করিম প্রমুখ।

উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক এসএম শাহাবুদ্দিন শাহিন, সাবেক ছাত্রলীগ নেতা রমজান আলী ও রায়হান পারভেজ রনি, ইউনিয়ন কৃষকলীগ নেতা সুভাষ রায়, যুবলীগের সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, মোহাম্মদ আলী, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য নাছিমা বেগম, আব্দুল্লাহ আল মামুন, শেখর চন্দ্র ঢালী, হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য নাজমা কামাল, নূর ইসলাম মোড়ল, ওয়ার্ড আ’লীগ নেতা শফিকুল ইসলাম, মোজাম আলী সানা, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান বাচ্চু, শেখ জামাল, সাঈদুর রহমান উজ্জ্বল, আনারুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালী চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও দঃ কাইনমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০