বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আদিপুরুষ’র নামে দিল্লির আদালতে পিটিশন দায়ের

বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ জুন)। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়।
এবার ‘আদিপুরুষ’র বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করল হিন্দু সেনার দল।

সেই আবেদনে জনসমক্ষে সিনেমাটি প্রদর্শন বন্ধ করার দাবি জানানো হয়েছে।

হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আদিপুরুষ’ সিনেমার হিন্দু চরিত্র রাম, রাবণ, সীতা ও হনুমানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাই অবিলম্বে কিছু ‘আপত্তিকর’ দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।

এছাড়া পিটিশনে বলা হয়েছে, এ সিনেমায় ধর্মীয় চরিত্রদের যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা অসঙ্গত। বাল্মীকির রামায়ণে যা ছিল তার সম্পূর্ণ বিপরীত। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসুক এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

থ্রি-ডি ভার্সনের ‘আদিপুরুষ’ সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পায় শুক্রবার। ওম রাউতের এ বিগ বাজেটের সিনেমাটি একদিনে ভারত থেকেই শুধু আয় করেছে ৯৫ কোটি রুপি। সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় আছেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি শ্যানন, সানি সিংকে লক্ষণের চরিত্রে দেখা গেছে। এছাড়া লঙ্কেশ রাবণ হিসেবে পর্দায় ধরা দিয়েছেন সাইফ আলি খান এবং হনুমান হয়েছেন দেবদত্ত নাগে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০