বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট: বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী বুধবার (২ আগস্ট)। ১৮৬১ খ্রিস্টাব্দের এদিনে খুলনার পাইকগাছা উপজেলার বাড়ুলী গ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জন্মগ্রহণ করেন।

জন্মগ্রহণ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও সরকারিভাবে তার জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালিত হবে। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

কর্মসূচির মধ্যে রয়েছে- বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আক্তারুজ্জামান বাবু এমপি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদ।

এছাড়া দিবসটি উপলক্ষে বেলা ১১টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে পিসি রায়ের জন্মদিন উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রফুল্ল চন্দ্র রায় যিনি পিসি রায় নামেই সর্বাধিক পরিচিত। অবিভক্ত বাংলার খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত) ১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। বাঙালির গৌরব প্রথিতযশা এ বিজ্ঞানী ১৯৪৪ খ্রিস্টাব্দের ১৬ জুন ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক ও কবি। পিসি রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক। জগদীশ চন্দ্র বসুর সহকর্মীও ছিলেন এ বিজ্ঞানী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০