বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৩, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমে মত্ত বুবলী-তাপস, মুন্নি-অপুর ফোনালাপ ভাইরাল

ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে কৌশিক হোসেন তাপসের খবর রটেছিল গত ৪ নভেম্বর। বিষয়টি ছড়ায় তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে। পরে মুন্নী ফেসবুকে জানান তার আইডি হ্যাকড হয়েছিল। এ নিয়ে তাপস কিছু না বললেও বুবলী বিষয়টি অস্বীকার করেন।

ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের আলোচনায় তাপস-বুবলীর প্রেমের সম্পর্ক। এবার বেরিয়ে এলো থলের বেড়াল। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তাপস-বুবলীর উদ্দাম প্রেমের গল্প করছিলেন মুন্নী। এই ফোনালাপে মুন্নী জানান, তার আইডি হ্যাক হয়নি, তাপস-বুবলীর প্রেম নিয়ে স্ট্যাটাস তিনিই দিয়েছেন।

ফারজানা মুন্নী বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাপসের সঙ্গে আমার পরিবারের সবাই বসেছিল। দেখো অপু, আমি তো এখনো সংসার করি। তাপস তো এখনো আমার জামাই (স্বামী)। তারপর যখন আমাকে বলল, এটা দাও (ফেসবুক আইডি হ্যাকের স্ট্যাটাস), তখন আমি এটা দিলাম। আমার কোনো কিছু হ্যাক হয়নি, শুধু স্ট্যাটাসটা হ্যাক হইছে না, তাই না?’

যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গানবাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বুবলী বলে জানালেন মুন্নী। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে। সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’

অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গ তোলেন মুন্নী। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী। তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কন্ট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করছে। তাপস এটা বুঝতে পারছে না। তবে ও একদিন বুঝবে।’

বুবলীর মতো খারাপ মেয়ে কখনো দেখেননি এবং সে দিন-রাত গানবাংলা টেলিভিশনের অফিসে পড়ে থাকেন বলে জানান মুন্নী। চ্যানেলটির নিজস্ব গাড়িতে তাকে আনা-নেওয়া করা হয়। মুন্নী দাবি করেন, বুবলী এখন তাপসের নির্দেশনায় চলছেন। সম্প্রতি শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুবলী। সেটাও নাকি তার পরামর্শে করেছিলেন।

এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। এই নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যদি কারো এতো সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলবো সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নিবো। এতো লুকোচুরি করছে কেনো?

‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশ কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছেনা।’

বুবলী আরও বলেন, ‘কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।

‘আমার সন্তান শেহজাদ কে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি, তখন এই সমস্ত কিছুর উত্তর দিব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’

দীর্ঘ ফোনালাপটি কে বা কারা প্রকাশ করেছেন, তা জানা যায়নি। তবে কথোপকথনে অপু বিশ্বাসের প্রতিউত্তরগুলো কেটে দেওয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নীর কণ্ঠ শোনা গেছে। তিনি যে অপুর সঙ্গেই কথা বলছিলেন, সেটার প্রমাণ মিলেছে কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০