বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এলএনজি আমদানি বন্ধে সাতক্ষীরায় প্রচারাভিযান

ডেস্ক রিপোর্ট: এলএনজি আমদানি বন্ধে সাতক্ষীরায় প্রচারাভিযান চালানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্বদেশ সাতক্ষীরা উদ্যোগে এই প্রচারাভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন পরিবেশবাদী, গবেষক, শিক্ষার্থী, সমাজকর্মী এবং সাধারণ জনগণ।

তাঁরা দাবি জানান, এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে বিনিয়োগ করতে হবে। সমাবেশে সবাই একসঙ্গে স্লোগান দেন, ‘জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই ভবিষ্যৎ!’

সমাবেশের বক্তারা বলেন, সরকার যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এলএনজি আমদানি করছে, তা দেশের জনগণের জন্য আর্থিক চাপ তৈরি করছে এবং পরিবেশকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। তারা বলেন, এলএনজি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়; বরং এটি একটি ব্যয়বহুল ও বিপজ্জনক নির্ভরতা সৃষ্টি করছে।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্য নবায়নযোগ্য শক্তি-বিশেষ করে সৌর ও বায়ু শক্তি-একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। সাতক্ষীরার মতো জেলাগুলোতে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুললে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা কমবে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই, সরকার অবিলম্বে নবায়নযোগ্য শক্তির ওপর বিনিয়োগ বাড়িয়ে এলএনজি আমদানি বন্ধ করুক। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

স্বদেশ সাতক্ষীরার মুখপাত্র মাধব চন্দ্র দত্ত বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আন্দোলন শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সারাদেশে সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে নবায়নযোগ্য শক্তির পথে এগিয়ে যাওয়ার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে এলএনজি আমদানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!