বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগে ইতিহাসের দায় মোচন করুন: মুক্তিযুদ্ধবিরোধীদের মজনু

ডেস্ক রিপোর্ট: একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ইতিহাসের দায় মোচন করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

তিনি বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজ হাতে অস্ত্র নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। অন্যদিকে কিছু রাজনৈতিক দল সেসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এমনকি তাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগও রয়েছে। এখানেই বিএনপির সঙ্গে সেসব দলের পার্থক্য। বিএনপির রাজনীতি আয়নার মতো স্বচ্ছ। অন্যদের ঐতিহাসিক দায় রয়েছে- যা বিএনপির নেই।

মজনু বলেন, আগে ইতিহাসের দায় মোচন করুন। তারপর মানুষের কাছে যান, রাজনীতি করুন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চকবাজার থানা বিএনপির উদ্যাগে বকশীবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছেন বলে মন্তব্য করে রফিকুল আলম মজনু বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিঃশেষ করে দেবে। ভেবেছিল বিএনপি না থাকলে তারা অশুভ মনোবাসনা পূরণ করতে পারবে, এই দেশকে অন্য দেশের করদ রাজ্যে পরিণত করতে পারবে। কিন্তু তাদের সে ভাবনা মিথ্যা প্রমাণিত করে বিএনপি দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির আন্দোলনমুখী নেতাকর্মীদের দমন করার জন্য গুম-খুন করেছেন। গত দেড় যুগে নাসির উদ্দীন আহমেদ পিন্টুর মতো ত্যাগী নেতাদেরও জেলখানায় বিনা চিকিৎসায় হত্যা করেছে।

মজনু বলেন, ১/১১ এর অপশক্তি আজ আবার লেবাস পাল্টে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিহত এবং প্রতিরোধ করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কর্মসূচির বিশ্লেষণ এবং আলোচনা করেন দলটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল, নাসিমা আকতার কল্পনা, হামিদুর রহমান হামিদ ও মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, আ.ন.ম. সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, এসকে সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, মজিবুর রহমান মজু, বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, দক্ষিণ মহিলাদলের সভানেত্রী রুমা আকতার ও সাধারণ সম্পাদক শাহীনুর নার্গিস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০