বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানে প্রাণ হারানোদের স্মরণে শনিবার সভা, খরচ প্রায় ৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে ১৪ সেপ্টেম্বর শনিবার একটি সভা করবে অন্তর্বর্তী সরকার। ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ স্মরণসভা আয়োজনে যে খরচ হবে, আজ মঙ্গলবার তার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৈঠক শেষে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এ সভা হবে। এতে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন।

স্মরণসভা আয়োজনে কত টাকা খরচ হবে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পাঁচ কোটি টাকার বেশি খরচ হতে পারে। সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে বলে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হয়েছে। আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।

জানা গেছে, স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!