বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে দ্বিগুণ উৎপাদন

oplus_2

ডেস্ক রিপোর্ট: উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে লাভবান হচ্ছেন আশাশুনির বড়দল ইউনিয়নের লক্ষ্মী খোলা ক্লাস্টারের চাষীরা।

মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল ক্লাস্টার অ্যান্ড মেরিল ফিশারিজ প্রজেক্টের আওতায় বিশ একর ২৪ শতাংশ জমিতে ২০ জন মৎস্য চাষী উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে এই সফলতা পেয়েছেন। এতে গতানুগতিক চাষের তুলনায় দ্বিগুণ উৎপাদন হয়েছে।

লক্ষ্মী খোলা গলদা ক্লাস্টারের সভাপতি জয়ন্ত কুমার গাইন জানান, ২০২৪ সালে মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল ক্লাস্টার অ্যান্ড মেরিল ফিশারিজ প্রজেক্টের আওতায় ২০ একর ২৪ শতক জমিতে চাষের জন্য ২০ মৎস্য চাষী নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এরপর মৎস্য বিভাগ থেকে নগদ অর্থ ও প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা নিয়ে ২০টি পুকুর খনন করে মাছ চাষ শুরু করি। এতে গতানুগতিক পদ্ধতির চেয়ে দ্বিগুণ মাছ উৎপাদন করতে পেরেছি। যা জেলার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

লক্ষ্মী খোলা গলদা ক্লাস্টারের সহসভাপতি বিজয় কুমার গাইন জানান, পুকুরে গলদা চিংড়ির পাশাপাশি কিছু রুই কাতরা মৃগেল মাছ ছাড়া হয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গলদাসহ সাদা মাছগুলো অনেক বড় হয়েছে। শুধু তাই নয়, পুকুরের বেড়িবাঁধে শীতকালীন টমেটো, লাউ, ওলকপি, ফুলকপি, সিমসহ নানা সবজি লাগানো হয়েছে। ফলে মাছের পাশাপাশি সবজি উৎপাদন হচ্ছে।

গলদা ক্লাস্টারের সদস্য আজারুল ইসলাম মন্টু জানান, গলদা চাষের উন্নত সনাতন পদ্ধতি পরিবেশবান্ধব ও লাভজনক। এই কার্যক্রম সকল চাষী হাতে পৌঁছে দিতে হবে। কারণ রেণু, খাদ্য, চুনসহ চাষের সরঞ্জাম সহজলভ্য না হওয়ায় চাষীদের বিড়ম্বনার শিকার হতে হয়।

আশাশুনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার বলেন, আশাশুনি উপজেলায় তিনটি ক্লাস্টার রয়েছে। এর মধ্যে বড়দল ইউনিয়নের লক্ষ্মীখোলা গলদা ক্লাস্টারের মাছ ধরা হচ্ছে। যেখানে ফলাফল অনেক ভালো। এই প্রজেক্টের আওতায় মৎস্য চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি চুন, সার, খাবার থেকে শুরু করে সকল সহযোগিতা করা হয়েছে। সামনে চৈত্র মাস, তাই এখন ৬ ফুট গভীর পুকুর খনন করে গলদা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!