বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘গোল ফর ক্লাইমেট’ ফুটবল টুর্নামেন্ট

 

ডেস্ক রিপোর্ট: জোর প্রতিদ্বন্দ্বিতা করে টাইফুন, সিডর, আইলা ও আম্ফান। শেষ পর্যন্ত টাইফুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আম্ফান। খেলা শেষেও ছিল চমক। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের পুরস্কার হিসেবে ট্রফি বা মেডেলের পরিবর্তে দেওয়া হয় গাছের চারা।

এমনই ব্যতিক্রমী আয়োজনে সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘গোল ফর ক্লাইমেট’ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন ও উত্তরণের যৌথ আয়োজনে চার দলীয় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়াপদকপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, উত্তরণ কর্মকর্তা অ্যাডভোকেট মুনীর উদ্দিন, উত্তরণের পিসি মোহাম্মদ আলী এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সহসভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় ও সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয়, যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন, সিডর, আইলা ও আম্ফান।

টুর্নামেন্টের ফাইনালে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির নেতৃত্বাধীন টাইফুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহ-সভাপতি মো. হোসেন আলীর আম্ফান দল।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেলের পরিবর্তে বিতরণ করা হয় গাছের চারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০