বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৪, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপের পার্লামেন্টে মারামারি-চুল টানাটানি

আন্তর্জাতিক ডেস্ক | পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। এমন ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু ও সান অনলাইন ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।

রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে বলে মালদ্বীপের সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে জানানো হয়েছে।

আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথি মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০