বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে, দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে, ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের, ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। শুক্রবার রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬টায়। এ সময় দুই বাংলাদেশির একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

খায়রুল আমিনুস বলেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে। অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

এদিকে, সুবাং জয়ার মেয়র দাতুক মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ইয়াতিম বলেন, সিটি কাউন্সিল ও স্থানীয়দের দেওয়া তথ্যে অভিবাসীদের কাছে ১০টি অবৈধ ব্যবসায়িক লাইসেন্স পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!