বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীর উপবৃত্তির টাকা যায় অধ্যক্ষের নম্বরে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহ’র বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, উপবৃত্তির টাকা পাবার কথা থাকলেও অধ্যক্ষ প্রতারণার মাধ্যমে তাদের উপবৃত্তির সিম নিজের কাছে রেখে টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষার ফরম ফিলাপের জন্য ফেরত দেওয়া টাকা শিক্ষার্থীদের না দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি এক শিক্ষার্থীকে অধ্যক্ষ ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও বহিরাগত নারী নিয়ে মাদরাসায় রাত্রী যাপনের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এ ঘটনার সত্যতা পেয়ে মাদরাসা পরিচালনা কমিটি অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছেন। তবে, অধ্যক্ষ পুনর্বহালের জন্য আবেদন করেছেন। অধ্যক্ষের দাবি, তাকে অবৈধভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আবারো তদন্ত শুরু হয়েছে।

মাদরাসার ২০২১-২২ শিক্ষাবর্ষের ফাজিল বিভাগের শিক্ষার্থী আয়শা খাতুন বলেন, ফাজিল ফার্স্ট ইয়ারের পরীক্ষার আগে পরীক্ষায় বসতে না দেওয়ার ভয়ভীতি দেখিয়ে উপবৃত্তির সিমটি অধ্যক্ষ আবুল ফজল মো.নুরুল্লাহ হুজুর আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। আমার সামনেও অনেকের কাছ থেকে সিম নিয়ে নিয়েছিলেন। যখন সিমটি দিতে অস্বীকার করি তখন আমাদের বলা হয় সিমটি না দিলে পরীক্ষার হলে কড়াকড় করবে এবং কোন সুযোগ সুবিধা দেবে না। তখন আমরা বলি আমাদের ব্যক্তিগত সিম দিয়ে দিলে আমরা চলবো কিভাবে, তখন তিনি আমাদের নতুন সিম তুলে দিতে বাধ্য করেন। নতুন সিম উঠিয়ে নগদ একাউন্ট খুলে উনার কাছে দিয়েছিলাম ফার্স্ট ইয়ারে, আর থার্ড ইয়ারে উঠে সিমটি যখন ফেরত দিয়েছিল তখন ওই সিমে কোনো টাকা পাওয়া যায়নি।

শিক্ষার্থী আরিফ খান বলেন, তালা ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহ চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। চাকরি দেবে বলে ব্যাংক একাউন্ট খোলানো হয়েছে। রেজুলেশন দেখিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছে। কমিশনারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার, ওসি ও মাদরাসা সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। সব জায়গার তদন্তেই আমার থেকে টাকা নেওয়ার বিষয়টি উঠে এসেছে, তবে সে টাকা ফেরত দিতে রাজি হচ্ছে না।

অভিভাবক এনায়েত আলী খান বলেন, অধ্যক্ষের এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাক্ষেত্রে অশান্তি সৃষ্টি করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মুখে পড়ছে।

যদিও এ বিষয়ে অধ্যক্ষের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তিনি প্রথমে কল রিসিভ করে ব্যস্ততার কথা বলে ঘণ্টাখানেক পরে কল করতে বলেন। পরে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি আর কল রিসিভ করেননি।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না। প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০