বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ মার্চ ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মশার উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরা পৌরবাসী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বসন্তের শুরু থেকেই মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী। দিনে তো বটেই, সন্ধ্যা নামার পরে ঘরে বাইরে কোথাও স্থির থাকতে পারছে না মানুষ। ইফতার, সাহরি কিংবা তারাবির নামাজেও মিলছে না স্বস্তি।

শহরের মুসজিতপুরের বাসিন্দা আব্দুল আলীম বলেন, রাতে ঘুমানো বা দিনে কাজ করা এমনকি ছেলে-মেয়েদের পড়ালেখা সব কিছুই দুর্বিষহ হয়ে উঠেছে। দরজা-জানালা বন্ধ রেখেও মশার কামড় থেকে মুক্তি মিলছে না।

সাবিনা খাতুন বলেন, মশার কামড়ে সাহরি ও ইফতার করা কষ্টকর হয়ে উঠেছে।

সাতক্ষীরা শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কেও এক মিনিট স্থির হয়ে বসতে পারছেন না অবসর কাটাতে আসা মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ৩১.১০ বর্গ কিলোমিটার এলাকায় অন্তত ২০০ কিলোমিটার ড্রেন, দেড় শতাধিক ডাস্টবিন, কসাইখানা ও গণশৌচাগার রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এগুলো এখন মশার নিরাপদ প্রজননস্থলে পরিণত হয়েছে। শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়র খালও মশার বংশবিস্তারের অন্যতম স্থান।

পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, শহরের জলাবদ্ধ এলাকা ও অপরিচ্ছন্ন ড্রেনগুলোই মশার বংশবিস্তারের প্রধান কারণ। নিয়মিত পরিষ্কার না করার ফলে মশার উৎপাত বেড়েই চলছে।

স্থানীয়দের অভিযোগ, মশার বংশবিস্তার রোধে আগে পৌর কর্তৃপক্ষ মাঝে মধ্যে ফগার মেশিন ব্যবহার করলেও এখন তা একেবারেই বন্ধ রয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেলাল হোসেন বলেন, শুধু স্প্রে নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংসের ব্যবস্থা করতে হবে। আধুনিক পদ্ধতিতে মশক নিধনের উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী বলেন, আমরা নিয়মিত মশক নিধনের কাজ চালিয়ে যাচ্ছি। তবে বাসিন্দাদেরও সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১০

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১১

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১২

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৪

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৫

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১৭

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১৮

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১৯

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

২০
error: Content is protected !!