বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে টর্নেডোয় অর্ধশতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোয় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছ গাছালি ও বিদ্যুতের পোল, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। আশ্রয়হীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি, গোলাখালী, কৈখালী ইউনিয়নের পূর্ব-কৈখালী, বৈশখালী, পশ্চিম-কৈখালী, কাঠামারী ও নিদয়া ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টেংরাখালী ও পার্শ্বেখালি গ্রামে আকস্মিক টর্নেডোয় এই ক্ষয়ক্ষতি হয়।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, হঠাৎ কালিঞ্চি ও গোলাখালী গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে ওই ৫০ থেকে ৬০ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে ২০-২২টি ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। আর বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, সুন্দরবনের দিক হতে আসা টর্নেডো কালিঞ্চি ও গোলাখালী এলাকায় আঁছড়ে পড়ে। মাত্র এক
মিনিটকাল স্থায়িত্বের টর্নেডোয় বিদ্যুৎ সঞ্চালন লাইন, গাছ-গাছালী উপড়ে পড়ার পাশাপাশি অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়। এসময় কলোনীপড়ার বৃদ্ধ বিধবা রহিমা বেগমসহ খোকন এবং মধ্যপাড়ার ইউপি সদস্য আজগর আলী বুলু,
রেজাউল, অবনী ও ভুপেন মন্ডলের বাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া মধ্যপাড়ার অলিউল্লাহ, স্কুল বাড়ী এলাকার নুর ইসলাম ও জাহিদ হাসানের বসতবাড়ি সম্পূর্ণ এবং এসব এলাকার অনন্ত ৩০টি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়।

স্থানীয়রা আরও জানান, টর্নেডোর পরপরই বৃষ্টি নামার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন পাশর্^বর্তী এলাকায় বসবাসরতদের বাড়িঘরে আশ্রয় নিয়েছে। এসময় পাশের কালিন্দি নদীতে ভেসে যাওয়া দুই ব্যক্তিকে নৌ-পুলিশ ও বিএসএফ সদস্যদের সহায়তায় উদ্ধারের কথা জানার ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, আকস্মিক ঝড়ে তার ইউনিয়নের পূর্ব-কৈখালী, বৈশখালী, পশ্চিম-কৈখালী, কাঠামারী ও নিদয়াসহ বেশ কয়েকটি গ্রামের ৫০টির মত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও আরো তিন শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা জানান, মুন্সিগঞ্জ ইউনিয়নের টেংরাখালী ও পার্শ্বেখালি গ্রামে টর্নেডোয় আঘাত হেনেছে। এতে ১০ থেকে ১২টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে এবং ১৫ থেকে ২০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে রমজাননগর, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১০

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১১

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১২

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১৩

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৪

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৫

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৬

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৭

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৯

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

২০
error: Content is protected !!