বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বন্ধ করে দেওয়া ক্লিনিক ভিন্ন নামে পরিচালনা, ফের সিলগালা

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে সিলগালাকৃত ক্লিনিক ভিন্ন নামে পরিচালনা ও সেবার নামে প্রতারণার অভিযোগে আনিকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফের সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটি সিলগালা করেন।

এসময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, একবার বন্ধ করে দেয়ার পরে একই ক্লিনিক ভিন্ন নাম দিয়ে পরিচালনা, ভুয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমা করা নার্স না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্কেনিক্যাল লোক না থাকা, রেজিস্ট্রার মেনটেইন না করা, ওটি রেজিস্ট্রারের ডাক্তারের স্বাক্ষর না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারণে আনিকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, অবৈধভাবে পরিচালিত ক্লিনিকের তালিকা করা হয়েছে। নিয়মিত অভিযান চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০