বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।

‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে।

নাটকের বাংলা ডাবিং-এর দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা।

এক ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি নিশ্চিত করেছেন অভি। তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে রয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত বাংলা ডাব-এ উগ্র এবং শক্তিশালী ডঃ ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান দ্বারা চিত্রিত হয়েছে।

এ বিষয়ে মিথিলা বলেন, ‘আমি এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রের জন্য ডাবিং করেছি। কাজটি করতে আমার বেশ মজা লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। কিন্তু কখনোই অন্য কারও জন্য ডাবিং করিনি। ফলে এই কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন হবে। কারণ ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়। শুধু সংলাপ বললেই হয় না। ঠোট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করা, এসব ব্যাপারে নজর রাখতে হয়। হলিউড বলিউডের বড় বড় তারকারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে দারুণ সফলতা পেয়েছেন।’

মিথিলাকে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা মিলেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০