বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‌‌‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ইউএনডিপির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা এম এ হাসান, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ জিসিএ প্রকল্পের কয়রার ম্যানেজার মোঃ শহিদ হোসেন, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়, আঃ ছালাম প্রমুখ।

আলোচনা শেষে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায় এনজিও ফোরাম পাবলিক হেলথ বাস্তবায়নে জিসিএফ প্রকল্পের আওতাধীন ৫টি পরিবারকে বাড়ির কাজে সমতার ভিত্তিতে অবদানের স্বীকৃতিসরূপ সম্মাননা প্রদান করা হয়।

অপরদিকে, পরিত্রাণের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ মার্চ) বিকাল ৩টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে উত্তর বেদকাশি গাজীপাড়া আদিবাসী মুন্ডা বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী সংগঠক রেবতী মুন্ডার সভাপতিত্বে ও পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, দৈনিক কালবেলার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, নারী সদস্য ভারতী মুন্ডা, কল্যানী মুন্ডা, নমিতা মুন্ডা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!