admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে ৩১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী সেতু থেকে নিচে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সড়ক দুর্ঘটনায় আরও আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায় বলে ধারণা স্থানীয় কর্মকর্তাদের।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ’

এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়শই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ, দেশটির অনেক রাস্তার বেহাল দশা ও ফিটনেসহীন যানবাহনের চলাচল। পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহনে নিয়মকানুন মানতে শিথিলতাও মালিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

এএফপি’র তথ্য অনুসারে, চলতি মাসেই রাজধানী বামাকোতে যাওয়ার পথে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705