বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ এপ্রিল ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে।”

গত শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার আবারও গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধ করে দেয় তেহরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাস ভঙ্গ করায় তারা এ ব্যবস্থা নিয়ছে।

যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে এই ঘোষণা দিয়ে বিপ্লবী গার্ড বলেছে, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই আজ (শনিবার) সন্ধ্যা থেকে এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।”

পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগগুলোকে সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে বিপ্লবী গার্ড। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে।

ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ মার্কিনিদের অবরোধকে বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “ইরানের জাহাজ হরমুজ পার হতে না পারলে অন্যদের জাহাজ পার হওয়ার বিষয়টি অসম্ভব।”

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১০

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১১

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৩

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৪

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৫

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১৬

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

১৭

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

১৮

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১৯

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

২০
error: Content is protected !!