বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বেতনা-মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে যুব পানি কমিটির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা উত্তরণ ও টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (SRBM)-এর সহযোগিতায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে যুব পানি কমিটির আল ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, যুব পানি কমিটির সুমা খাতুন, মো. ফাতিনসহ স্থানীয় পরিবেশকর্মী, সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত বাঁধের কারণে বেতনা ও মরিচ্চাপ নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যা নদীগুলোকে মৃতপ্রায় করে তুলেছে। দ্রুত টিআরএম বাস্তবায়ন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে।

বক্তারা সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বলেন, অতি বৃষ্টি, নদীর নাব্যতা হ্রাস ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত টিআরএম চালু, নদী খনন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১০

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১২

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৩

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৪

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৫

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৬

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৭

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১৮

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৯

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

২০
error: Content is protected !!