বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয় গ-ণ-হ-ত্যা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন বধ্যভূমিতে ২৫ মার্চের শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, এনডিসি প্রণয় মিত্র প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে অপারেশন সার্চ লাইট নামে এক অঘোষিত হত্যাযজ্ঞ শুরু করে। এতে কয়েক লক্ষ নারী পুরুষ ও শিশু মারা যায়। পরবর্তীতে ২১ এপ্রিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া চার শতাধিক মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে পাক বাহিনী। পরে তাদেরকে স্কুলের পাশেই দীনেশ কর্মকারের ডোবায় গণকবর দেওয়া হয়।

এদিকে, গণহত্যা দিবস উপলক্ষে ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে এক আলেচনা সভার আয়োজন করে।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাসদ নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কলেজ শিক্ষক ও বাসদ নেতা নিত্যানন্দ সরকার, বাসদ নেতা অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, জাসদ নেতা ইদ্রিস আলী, গণফোরাম নেতা আলী নূর খান বাবুল, সিপিবি নেতা আবুল হোসেন, উদীচী জেলা শাখার সভাপতি ছিদ্দিকুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, ফজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মৌলবাদী একটি চক্র ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে বিভিন্ন কৌশলে অস্বীকার করতে চাইছে। এ অপতৎপরতা বন্ধ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে এক সাথে লড়তে হবে। সাতক্ষীরার কাটিয়া আমতলায় দীণেশ কর্মকারের বাড়িতে থাকা গণকবরসহ জেলার সকল গণকবর চিহ্নিত করে স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০