বাংলাদেশ, শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৪ জুলাই ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিকটকের এই নারীকে বর খুঁজে দিলেই পাবেন ৫ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট: এক মার্কিন নারী একা থাকতে থাকতে বিরক্ত। তিনি এখন বিয়ে করতে চান। যিনি তাঁকে পাত্র খুঁজে দিতে পারবেন, তাঁকেই ৫ লাখ ৪০ হাজার (৫ হাজার ডলার) টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ওই নারীর নাম ইভ টিলে কুলসন (৩৫)। সম্প্রতি তিনি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি বিয়ের জন্য পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেন। তাঁর ওই টিকটক অ্যাকাউন্টে ১০ লাখ ফলোয়ার আছে।

তিনি জানিয়েছেন, এর আগে তাঁর বন্ধু এবং তাঁর বসের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তাঁদের তিনি নিজের জন্য পাত্র খুঁজে দিতে বলেছিলেন। কিন্তু এবার তিনি সবার জন্যই এই প্রস্তাব রাখছেন। যে কেউ তাঁর জন্য পাত্র খুঁজে দিতে পারেন। আর এর জন্য তাঁকে পুরস্কারও দেওয়া হবে।

ইভ টিলে বলেন, ‘যদি আপনি আমাকে আমার হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং আমি তাঁকে বিয়ে করতে পারি। তবে আমি আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার দেব। আমি সারা জীবন তাঁর সঙ্গে থাকব এমনটা না-ও হতে পারে। আমি ২০ বছর পর তাঁকে ডিভোর্স দিয়ে দিতে পারি। এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি আমাকে এমন কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন, যাঁর সঙ্গে আমি একসঙ্গে হাঁটতে পারব।’

তিনি জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি একাকী জীবন যাপন করছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে লোকজনের সঙ্গে দেখা করতে করতে এবং ডেটিং অ্যাপে জীবনসঙ্গী খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন না। কারণ, এখনো তিনি তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না।

কেমন পাত্র খুঁজছেন তিনি? ইভ টিলে জানিয়েছেন, পাত্রকে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, খেলাধুলা, প্রাণী এবং বাচ্চাদের পছন্দ করে এমন কাউকে খুঁজছেন তিনি। একই সঙ্গে পাত্রকে সব ধরনের পরিস্থিতি বোঝার মতো মনমানসিকতা থাকতে হবে। হাসি-ঠাট্টা বুঝতে হবে। লং-ডিসটেন্ট রিলেশনেও সমস্যা নেই বলে জানিয়েছেন এই নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!