বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় পিতাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দিয়েছেন আদালত।

রোববার (৯ জুন) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আবু হানিফ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের মুনসুর সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মুনসুর সরদার কাজ করতেন না। এ নিয়ে পরিবারে অশান্তি লেগে ছিল। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ কাজ থেকে বাড়িতে ফিরে এসে দেখেন তার বাবা মুনসুর সরদার বারান্দায় বসে আছেন। মুনসুর সরদার কাজে না যাওয়ায় ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি নিয়ে এসে তার বাবার বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একমাত্র আসামি আবু হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা আদালতের এপিপি অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০