বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ড্রেজারের পাখায় জড়িয়ে ছিল নাঈমের লাশ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরে একটি ড্রেজারে কাজ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম নাঈম দেওয়ান (২৮)। তার বাড়ী মুন্সিগঞ্জ জেলায়। শনিবার (১৮ মার্চ) বিকেলে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় ওই ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আরদেশ আলী বলেন, মোংলা বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ ড্রেজারে কাজ করতো নাঈম নামে এক শ্রমিক। শনিবার বিকেলে ওই ড্রেজারের পাখা পরিষ্কার করার সময় হঠাৎ তার ওপর পাখাটি খুলে পড়লে সে নদীতে ছিটকে পড়ে। পরে অনেক খোঁজ চালিয়েও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ থেকে সন্ধ্যা ৭টায় তাদেরকে জানানো হলে নিখোঁজ নাঈমকে উদ্ধারে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টায় ড্রেজারের পাখায় জাড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে তারা। পরে নাঈমের লাশ মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০