বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খেলতে গিয়ে গলায় বাইন মাছ বেঁধে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: হাতে জ্যান্ত বাইন মাছ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত চলে যায় মুখের ভিতর। এরপর গলায় আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় বাক প্রতিবন্ধী শিশু গোলাম রসূল (১৩) এর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসূল ওই গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।

নিহত গোলাম রসূলের মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলেকে সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম। এসময় সে বাইন মাছ নিয়ে খেলা করছিলো। এক পর্যায়ে সে হঠাৎ চেচামেচি করে ওঠে। দেখা যায় তার গলার ভিতর বাইন মাছ ঢুকে আছে। অনেক চেষ্টা করেও বের করা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জানায় সে মারা গেছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী ওই শিশুকে জরুরী বিভাগে নিয়ে আসে তার পরিবারের লোকজন। চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুটির গলায় দুপুর ১২টার দিকে বাইন ঢুকে গেছে। এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়। তাৎক্ষণিক শিশুটির ইসিজিসহ পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০