বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশের বিপক্ষে অজি পেসার প্যাট কামিন্সের হ্যাটট্রিকের অংশ হয়ে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বলা যায়, বোলারের হ্যাটট্রিকের অংশ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগা ব্যাটার মাহমুদউল্লাহ।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই সবচেয়ে বেশিবার বোলারদের হ্যাটট্রিকের অংশ হয়েছেন তিনি। সবমিলিয়ে ছয়বার!

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ ২০২৪ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন কামিন্স। বাংলাদেশ ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বল এবং শেষ ওভারের প্রথম বলে উইকেট নেন এই ডানহাতি পেসার। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এটি।

টানা তিন বলে উইকেট নেওয়ার পথে প্রথমেই মাহমুদউল্লাহকে আউট করেন কামিন্স। অফ স্ট্যাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল তার ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। এরপর মাহেদী হাসানকে ফেরান কামিন্স। নিজের পরবর্তী ওভারের প্রথম বলে তিনি হৃদয়কে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার বোলারের হ্যাটট্রিকের অংশ হলেন মাহমুদউল্লাহ। বিশ্বের আর কোনো ব্যাটার এতবার হ্যাটট্রিকের অংশ হওয়ার নজির নেই। এমনকি তিন সংস্করণ মিলিয়ে তিনবারের বেশি হ্যাটট্রিকের অংশ হননি কোনো ব্যাটার। এ নিয়ে টি-টোয়েন্টি তিনবার, ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার এমন দুর্ভাগ্যের শিকার হলেন মাহমুদউল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০