বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ জুন ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ মধুর উৎপাদন বৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে কর্মশালা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলায় নিরাপদ মধুর উৎপাদন বৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে করণীয় শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-সচিব কায়সারুল ইসলাম সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক আজিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, বিসিক সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান, সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, মধু গবেষক সৈয়দ মুহাম্মদ মইনুল আনোয়ার, সাতক্ষীরা জেলা মৌচাষী ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় মধুর উৎপাদন বৃদ্ধির জন্য ভেজাল মধুর উৎপাদন বন্ধ, তৃণমূল পর্যায়ে তদারকি জোরদার, মৌচাষীদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান, সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, মধু সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিসহ সাতক্ষীরায় মধু পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের জোর দাবি জানান।

পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মধু পরীক্ষার জন্য ল্যাব স্থাপনসহ মধুর ভেজালরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ^াস দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০