বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্লেষণ: খুলনায় ২২ হাজার ভোট কম পেয়েছে নৌকা

ডেস্ক রিপোর্ট: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। দ্বিতীয় মেয়াদে নগরভবনে বসতে যাচ্ছেন তিনি। তবে আওয়ামী লীগের এই নেতা নৌকা প্রতীকে গতবারের চেয়ে ২২ হাজার ৭৭ ভোট কম পেয়েছেন।

২০১৮ সালের নির্বাচনে খুলনা সিটি করপোরেশনের মোট ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মোট ভোট পড়েছিল ৫৭ শতাংশ। সেসময় নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

ওই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট পান। জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।

তবে এবার ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী বদলেছেন। যুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ নেয়নি।

এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

খুলনায় এবার ভোট পড়েছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। জাকের পার্টির গোলাপফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।

তবে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী এবারের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৫

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১০

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১১

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১২

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৩

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৪

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৫

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৬

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৭

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১৯

তালায় যুব অ্যাডভোকেসি সভা

২০
error: Content is protected !!