বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকার একটি ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হলেও পরে ধাপে ধাপে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

পুলিশ বলছে, আগুন লাগা ভবনটা পুরোটাই হচ্ছে গোডাউন। স্পোর্টস জাতীয় মালামালের পাশাপাশি ব্যায়াম করার সরঞ্জাম। এখানে খেলার ব্যাট, রাবার জাতীয় সরঞ্জাম আছে। এসব গোডাউন থেকেই মালামাল স্টেডিয়াম এলাকায় শোরুমে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান ১০ ইউনিট কাজ করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ভাঙা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। ঘটনাস্থলের আশেপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে নয় ঘণ্টার মতো সময় লেগেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হোসেন জায়েদ জানান, ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার মধ্যে পড়েছে। ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ভবনটি পুরোটাই হচ্ছে গোডাউন। স্পোর্টসের মালামালের পাশাপাশি ব্যায়াম করার সরঞ্জাম রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০