বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৩, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের নৌকা ডুবে নাইজেরিয়ায় ১০৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়।

উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার (১৩ জুন) এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে। কিভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়। তবে দুর্ঘটনার বিস্তারিত তারা জানাননি।

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে বলেছেন, ‘এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। তার মানে মৃতের সংখ্যা বাড়বে।’

কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন।

এক বিবৃতিতে গভর্নরের অফিস বলেছে, ‘নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।’

গত মাসে উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শিশুর মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ হন।

এর আগে এক বছর আগে একই নদীতে জ্বালানি কাঠ আনতে গিয়ে আরও ২৯ শিশু নদীতে ডুবে যায়।

গত বছর ডিসেম্বরে দক্ষিণপূর্ব আনাম্ব্রায় বর্ষার সময় উত্তাল নদীতে নৌকা ডুবে ৭৬ জন মানুষ প্রাণ হারান।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০